1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে সংবর্ধনা, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ার ঘোষণা বাঞ্ছারামপুরের মেয়ে কুবি শিক্ষার্থী ফারজানার রহস্যজনক মৃত্যু, ভালোবাসার বিয়ে ও নির্যাতনের অভিযোগ— নারায়ণগঞ্জ পুলিশ হেফাজতে স্বামী জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান  বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট, কাঁসার পাতিল সহ চুরি প্রায় দেড় লাখ টাকার মালামাল রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ওসমান মাঝির; দাবি নিরপেক্ষ তদন্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মহিউদ্দিন ভাসানী, চাইলেন দোয়া ও সমর্থন ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম, পরিবর্তনের প্রত্যাশা

বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ যুবক রুবেল কে অচেতন অবস্থায় উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩৪ Time View

বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ যুবক রুবেল কে অচেতন অবস্থায় উদ্ধার
​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মীরপুর গ্রামে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নিখোঁজ হওয়া দুই যুবকের মধ্যে রুবেল (৩০) নামের একজনকে দুই দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ড্রেজার ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে রুবেল হঠাৎ নিখোঁজ হন। এরপর পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পাননি।
​অবশেষে আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে মীরপুর গ্রামের বাগের হাটির বাসিন্দা জামাল মিয়ার বাড়ির কাছ থেকে বাঁচার আকুতি ও চিৎকার শুনতে পান ঘরের লোকজন। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে রুবেলকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন।
​পরবর্তীতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
​এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে নিখোঁজ যুবক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং নিখোঁজ অন্য যুবকের সন্ধানে অভিযান চলছে। উক্ত ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork