1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে সংবর্ধনা, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ার ঘোষণা বাঞ্ছারামপুরের মেয়ে কুবি শিক্ষার্থী ফারজানার রহস্যজনক মৃত্যু, ভালোবাসার বিয়ে ও নির্যাতনের অভিযোগ— নারায়ণগঞ্জ পুলিশ হেফাজতে স্বামী জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান  বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট, কাঁসার পাতিল সহ চুরি প্রায় দেড় লাখ টাকার মালামাল রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ওসমান মাঝির; দাবি নিরপেক্ষ তদন্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মহিউদ্দিন ভাসানী, চাইলেন দোয়া ও সমর্থন ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম, পরিবর্তনের প্রত্যাশা

ছয়ফুল্লাকান্দিতে গণসংহতি আন্দোলনের মতবিনিময় ও কর্মীসভা, ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩১ Time View

ছয়ফুল্লাকান্দিতে গণসংহতি আন্দোলনের মতবিনিময় ও কর্মীসভা, ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের (জিএসএ) উদ্যোগে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। এ সময় শাহজাহান মাতু ডাক্তারকে আহ্বায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারের ফজলুল হক সুপার মার্কেটে অবস্থিত গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
‘নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’—এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের নেতা ইলিয়াসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নটির সভাপতি শাহজাহান মাতু ডাক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন যুব ফেডারেশনের আহ্বায়ক ও সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় পরামর্শক গ্রুপের সদস্য অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলী এবং জাতীয় পরিষদের সদস্য মো. রাকিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে গণসংহতি আন্দোলনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তাঁরা।
৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সভায় শাহজাহান মাতু ডাক্তারকে আহ্বায়ক করে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে রকিবুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মহিউদ্দিন ভাসানীকে যুগ্ম আহ্বায়ক,
নূর আলম খান যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শুক্কুর আলী যুগ্ম আহ্বায়ক,

মোহাম্মদ আলীকে সদস্যসচিব এবং মোহাম্মদ কুদ্দুস যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতারা। একই সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork