
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে র’ক্তক্ষয়ী সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টে’টা বিদ্ধ হয়ে জুয়েল নামের এক ব্যক্তি নি’হত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন নামের আরও এক যুবক গুরুতর আ’হত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে শান্তিপুর এলাকায় স্থানীয় মতি মেম্বারের সমর্থক এবং সেফু সরকার ও আজগর আলী সরকারের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সং’ঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা দুই গ্রু’পের ধা’ওয়া-পাল্টাধা’ওয়া ও দেশীয় অ’স্ত্রসহ টেটাযুদ্ধে রূপ নেয়।
সং’ঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন মারাত্মক আ’হত হন। তাকে আ’শঙ্কাজ’নক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। অন্যদিকে, টে’টা বি’দ্ধ হয়ে জুয়েল নামের একজন ঘটনাস্থলেই প্রা’ণ হারান।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, সং’ঘর্ষের সময় উভয় পক্ষের কাছে পিস্তলসহ বিভিন্ন দেশীয় অ’স্ত্র ছিল। তবে আ’গ্নেয়া’স্ত্র ব্যবহারের বিষয়টি পুলিশ বা স্বাধীন কোনো সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা রেশমা বেগম জানান, রাতের আঁধারে হঠাৎ সং’ঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আ’তঙ্ক ছড়িয়ে পড়ে।
সং’ঘর্ষের পর থেকে শান্তিপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে।
সং’ঘর্ষের সুনির্দিষ্ট কারণ, নি’হত ও আ’হতদের বিস্তারিত পরিচিতি এবং অ’স্ত্র ব্যবহারের অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply