1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম (মধু মেম্বার)-এর সভাপতিত্বে এবং ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল কাছেম (কাজল মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল-ফাতাহ গ্লোবাল একাডেমির চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের নেতা ও এটিএম টিভির প্রকাশক আলী আহম্মদ এবং ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন মাওলানা পীরজাদা শেখ ফরিদ, আব্দুর রশিদ মিয়া, বাবুল মিয়া, আশরাফুল ইসলাম আসার, আব্দুল করিম মেম্বার, মোবারক হোসেন, মুরশিদ মিয়া, ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা পিন্টু এবং ছাত্রনেতা অঞ্চল আহমেদ।
বক্তারা স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মতামত তুলে ধরেন।

 


অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork