1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল র‌্যালি ও পথসভা
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র‌্যালি
ও পথসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা পরিস্কার ভাষায় বলে দিয়েছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী পরিক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হবে।

 


শনিবার ৫ সেপ্টেম্বর বাঞ্ছারামপুরে আয়োজিত
র‌্যালি ও পথসভা পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ আকাশ সঞ্চালনায় উপস্থিত জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসির খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, যুবদল নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, ইমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদলের এজিএস ফারুক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork