1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন দুলারামপুর গ্রামের বিধবা ফুল মেহের (৮০) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়ন দুলারামপুর গ্রামে বিপুল সংখ্যক এলাকাবাসী ফুল মেহের এর বিচার দাবীতে রাস্তায় নেমে আসে।
গত ২ জুলাই অজ্ঞাত পরিচয়ধারীরা ফুল মেহেরের কানে থাকা দুই ভরি ওজনের স্বর্ণ নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন,
২ মাস পেরিয়ে গেলেও আজো অব্ধি ফুল মেহের হত্যাকাণ্ডের কোন আসামি গ্রেফতার হয়নি।হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, একজন বয়স্ক নারীকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে—এ জন্য নিরপেক্ষ তদন্ত জরুরি।
মানববন্ধন থেকে ফুল মেহের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork