1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা

মোহাম্মদ সেলিম মিয়া সম্পাদক ও প্রকাশক:

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের পরিচালনায় সভায় ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, আয়োজনের ধরন, জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সম্পৃক্ততা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও উপস্থিত নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যকরী সদস্য শাহজাহান সাজু।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে কসবা প্রেস ক্লাবের মো. আবুল খায়ের স্বপন, লোকমান হোসেন পলা, নেপাল চন্দ্র সাহা ও মো. রুবেল আহমেদ; নাসিরনগর প্রেস ক্লাবের মো. আছমত আলী ও মোজাম্মেল হক সবুজ; বিজয়নগর প্রেস ক্লাবের এস এম জহিরুল আলম চৌধুরী ও মোং জিয়াদুল হক; আখাউড়া প্রেস ক্লাবের শাহাদাত হোসেন লিটন ও কাজী হান্নান খাদেম; বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া; নবীনগর প্রেস ক্লাবের শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সবাইল প্রেস ক্লাবের মোহাম্মদ আলী মাস্টার ও তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি জেলার সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা মানুষের অধিকার, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা এবং জেলার উন্নয়ন-সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বক্তারা ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে জেলার সব উপজেলার সাংবাদিকদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরামর্শ সভায় উপস্থিত উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ৫০ বছরপূর্তি উদযাপনকে সফল ও বর্ণাঢ্য করতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork