1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৩ Time View

বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে মাদক বহনের অভিযোগে একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয়রা। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি থেকে বস্তায় মোড়ানো ২৫টি প্যাকেট উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এসব প্যাকেটে গাঁজা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফরদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনের সন্দেহে একটি প্রাইভেটকারের গতিরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে কমলা ও হলুদ রঙের বস্তায় মোড়ানো ২৫টি প্যাকেট পাওয়া যায়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার ও দুইজনকে হেফাজতে নেয়। উদ্ধার করা প্যাকেটগুলোও থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ইউসুফ নাহিদ কনক, শ্রমিক দলের নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালারের নেতৃত্বে স্থানীয় জনগণ ও নারীরা প্রাইভেটকারটি আটক করেন।

বাঞ্ছারামপুর থানার এসআই কুদ্দুস ও মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। উদ্ধার করা মালামাল পরীক্ষা-নিরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। মাদকের সঙ্গে কোনো আপস নয়।”

ইউসুফ নাহিদ কনক বলেন, “এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় আমরা কাজ করছি। স্থানীয় জনগণ ও মা-বোনদের সহযোগিতায় সন্দেহভাজনদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।”

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “উদ্ধার হওয়া প্যাকেটগুলোতে গাঁজা রয়েছে কি না, তা পুলিশি পরীক্ষা ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork