1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১৩ Time View

জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

 

জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-এমরান খান-এর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঞ্ছারামপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়গুলো নবাগত ইউএনওর কাছে তুলে ধরেন। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

নবাগত ইউএনও আল-এমরান খান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রশাসনের কার্যক্রমকে আরও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন অসংগতি প্রশাসনের নজরে আনা সম্ভব।

তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ ভালো থাকলে জনগণ দ্রুত কাঙ্ক্ষিত সেবা পেতে পারে। বাঞ্ছারামপুরের উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাছির আহমেদ, সহসভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, সংস্কৃতি সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য পলাশ মিয়া, সদস্য আলী আহমেদ, সদস্য আতিকুর রহমান লিটন, সদস্য মীর মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশা প্রশাসনের কাছে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইভাবে প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাঞ্ছারামপুরের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork