
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
“আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগাতে চাই। আমাদের কর্মের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাই।”

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। শুধু অতীতের অর্জন কিংবা রাজনৈতিক পরিচয় দিয়ে মানুষের আস্থা ধরে রাখা যায় না। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেই জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
মেহেদী হাসান পলাশ বলেন, “আমরা মানুষের পাশে থাকতে চাই। মানুষের কথা শুনতে চাই, তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো বুঝতে চাই। কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের সবচেয়ে বড় অর্জন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রুস্তম আলী,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, সভায় আরও উপস্থিত ছিলেন মানিক পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, মানিক পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, আল আমিন সহ মানিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সাংগঠনিক বিষয়, দলীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply