
বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সালাউদ্দিন পাভেলকে আহ্বায়ক এবং জহিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। শহীদ শিকদারকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বাঞ্ছারামপুরের ধারিয়ারচর বাজারে সদর ইউনিয়ন গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন পাভেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন দলের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক ও জাতীয় পরিষদ সদস্য শামীম শিবলী এবং জাতীয় পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মনির উদ্দীন পাপ্পু বলেন, দলকে এমনভাবে নেতৃত্ব দিয়ে গড়ে তুলতে হবে, যাতে দলের নেতাকর্মীরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হয়ে উঠতে পারেন। গণসংহতি আন্দোলনের রাজনীতি কৃষক, শ্রমিক, খেটে খাওয়া ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের রাজনীতি উল্লেখ করে তিনি এ রাজনীতিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়ায় নেতাকর্মীদের অভিনন্দন জানান।
দলের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শুধু বক্তৃতা দেবেন না; মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনবেন এবং সামর্থ্য অনুযায়ী সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। মানুষের সংকটে পাশে দাঁড়ানো এবং পদ নয়, দায়িত্ব গ্রহণের মানসিকতা নিয়ে দলের বিকাশে কাজ করার আহ্বান জানান তিনি।
শামীম শিবলী বলেন, দলমত নির্বিশেষে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। গণসংহতি আন্দোলন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলায় পরিণত করতে কাজ করে যাবে। এ সময় তিনি নগরীর চর কান্দাপাড়া থেকে ধারিয়ারচর বাজার পর্যন্ত সংযোগ সেতু নির্মাণের দাবির কথাও তুলে ধরেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন পাভেল বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠনে তারা কাজ করে যাবেন। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক আহ্বান সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবগঠিত কমিটির কার্যকরী সদস্যরা হলেন—বিল্লাল হোসেন, গোলাম নবী, আল আমীন, মো. হানিফ, রাকিবুল হাসান, নূর মোহাম্মদ, আমির হোসেন, রুবেল, হোসেন মিয়া, রিপন মিয়া, সাহাবুদ্দিন শিকদার, আলম মিয়া, রাজা, ফাহিমা বেগম, আবুল কাশেম, আব্দুল আজিজ, আসাবুদ্দিন শিকদার, মোমেন শিকদার, ওহিদ শিকদার, দেলোয়ার, আলমগীর, নুরাল, হক সাব, নবী উল্লাহ, নূর আবেদীন, রফিকুল ইসলাম, সিদ্দিকুর, শাহাজাহান, হানিফ, বিল্লাল, শামসুন্নাহার, ফারুক মিয়া, জুয়েল মিয়া ও হাবিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মানিকপুর ইউনিয়নের সমন্বয়ক রকিক উদ্দিন, ছলিমাবাদ ইউনিয়নের সদস্য আল আমীন এবং রূপসদী ইউনিয়নের সদস্য লিটন ও দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply