1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাবা-মায়ের সুনাম ধরে রাখল মেয়ে, এসএসসিতে গোল্ডেন A+ ঐশী উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাবা-মায়ের সুনাম ধরে রাখল মেয়ে, এসএসসিতে গোল্ডেন A+ ঐশী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

বাবা-মায়ের সুনাম ধরে রাখল মেয়ে, এসএসসিতে গোল্ডেন A+ ঐশী

বাঞ্ছারামপুর প্রতিনিধি:
বাবা-মায়ের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পরিবারের সুনাম ধরে রেখেছে আসমাউল হোসনা ঐশী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ অর্জন করেছে সে।
আসমাউল হোসনা ঐশী বাঞ্ছারামপুরের পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এমএ সালাম (বিএ)-এর মেঝো মেয়ে। এমএ সালাম ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের নির্বাহী সদস্য এবং বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের আহ্বায়ক। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
ঐশীর মা রাবেয়া আক্তার (বিএসএস) ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবা-মায়ের সামাজিক অবস্থান ও দায়িত্বের পাশাপাশি মেয়ের এমন অসাধারণ ফলাফলে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ অর্জন করা ঐশী ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে চায়। মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন রয়েছে তার।
ঐশী জানায়, তার এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও পরিবারের সদস্যদের অনুপ্রেরণা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে মানুষের কল্যাণে কাজ করতে চায় সে।
তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তারা ঐশীর উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়েছেন।
শিক্ষাজীবনের শুরুতেই গোল্ডেন A+ অর্জন করে ঐশী শুধু নিজের নয়, পরিবার ও বিদ্যালয়েরও মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা ও মানবসেবার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork