
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের সাহেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের ওপর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭) তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, মো. লাদেন মিয়া (২৮)। তিনি কসবা উপজেলার খাঁড়েরা এলাকার ইমান উদ্দিনের ছেলে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply