
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নি’খোঁজ এক ব্যক্তির ম’রদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন ও ফেরির মাঝখানের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান ওই ব্যক্তি। এরপর থেকেই তিনি নি’খোঁজ ছিলেন।

খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর এবং শুক্রবার (৩১ জুলাই) দিনভর টানা তল্লাশি চালানো হয়।
দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার বিকেলে প্রশাসনের সার্বিক সহযোগিতায় দড়িভেলানগর এলাকার পশ্চিম তীরসংলগ্ন নদী থেকে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য ম’রদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, টানা উদ্ধার অভিযানের পর ম’রদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাঁর স্বজনদের সন্ধান পেতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ম’রদেহ স্বজনদের কাছে হ’স্তান্তর করা হবে।
Leave a Reply