1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ কোটি টাকার পাজেরো জব্দ, গ্রেপ্তার ১ আমি নিবন্ধিত প্যারামেডিক’—ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে শহীদুল্লাহর সংবাদ সম্মেলন ক্লাসরুমে কোমরসমান পানি, বই-খাতা ভিজে নষ্ট: ৩৬০ এতিম ও শিশুর পড়ালেখা বন্ধ

কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বায়েক গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
একই দিন সকাল সাড়ে ১১টার দিকে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইসমাইল আকবপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। অপর দুই আসামি মো. ইকবাল (পিতা: ধনু মিয়া) ও মো. মাহফুজ মিয়া (পিতা: নূর মোহাম্মদ) কুইয়াপানিয়া গ্রামের বাসিন্দা। তারা সবাই কসবা উপজেলার অধিবাসী।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork