1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবা-মায়ের সুনাম ধরে রাখল মেয়ে, এসএসসিতে গোল্ডেন A+ ঐশী উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View

বাঞ্ছারামপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের নতুন কদমতলী এলাকার সাহিনের নতুন বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মো. আরিফ (২২)। তিনি উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুটকিকান্দি গ্রামের জিল্লু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আরিফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork