1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ কোটি টাকার পাজেরো জব্দ, গ্রেপ্তার ১

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯২ Time View

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর | ৭ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো এবং প্রতারণার অভিযোগে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত ‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’-এ অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত মো. শহীদুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার শামসুল আলম শিকদারের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া। অভিযান চলাকালে শহীদুল্লাহ চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো স্বীকৃত ডিগ্রি, নিবন্ধন সনদ বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মো. শহীদুল্লাহ প্রায় এক দশক ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত রোগী দেখতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চললেও বিষয়টি এতদিন প্রশাসনের নজরের বাইরে ছিল।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি মাহফুজুর রহমান, এসআই লুতফুর রহমান এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসক ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। এ ধরনের অপতৎপরতা রোধে স্থানীয় পর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।”
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork