
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি আনোয়ার হোসেন তাঁর রাজনৈতিক জীবনের প্রেরণার ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ শাহজাহান হাওলাদার সুজনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে সুজন স্মৃতি কলেজ প্রাঙ্গণে শহীদ সুজনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন দরিয়াদৌলত ইউনিয়ন যুবদল নেতা মাসুদ মিয়া, স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য শুভানুধ্যায়ী। তারা সবাই শহীদ সুজনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আনোয়ার হোসেন বলেন, “শহীদ শাহজাহান হাওলাদার সুজনের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো পথ আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে অনুপ্রেরণা জোগাবে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ শাহজাহান হাওলাদার সুজনের অবদান বাঞ্ছারামপুরের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে শহীদ সুজনের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply