1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হ’ত্যার বিচার ও আসামিদের ফাঁ’সির দাবিতে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঞ্ছারামপুরে গু’লিব’র্ষণ ও লু’টপাটের অভিযোগ, অ’স্ত্র উদ্ধারে পুলিশের অভিযান ফরদাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা বাঞ্ছারামপুরে ফুল মেহের হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পাকা পেঁপের লোভ দেখিয়ে বাগানবাড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান, রূপসদীতে র‌্যালি ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজা জব্দ, প্রাইভেটকারসহ দুইজন আটক জনস্বার্থে প্রশাসন-গণমাধ্যমের সমন্বয় জোরদারে নবাগত ইউএনওর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বাঞ্ছারামপুরে বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন, ডিজিএমের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬১ Time View

বাঞ্ছারামপুরে বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন, ডিজিএমের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে চলমান তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, কৃষক, পোল্ট্রি খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা। বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে কৃষি সেচ, উৎপাদনে ক্ষতির মুখে পড়ছে পোল্ট্রি খামার, আর ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও মাস শেষে আসছে অস্বাভাবিক উচ্চ অঙ্কের বিদ্যুৎ বিল। একদিকে লোডশেডিং, অন্যদিকে অতিরিক্ত বিলের চাপ—দুই দিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
পোল্ট্রি খামারিরা জানান, বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে উৎপাদন ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। কৃষকরাও বলছেন, সময়মতো সেচ দিতে না পারায় ফসল ক্ষতির আশঙ্কা বাড়ছে। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সংকটের কারণে দোকান ও ছোট শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কার্যকর পদক্ষেপের পাশাপাশি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
ভুক্তভোগীদের ভাষ্য, বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান না হলে কৃষি, পোল্ট্রি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটাপন্ন হয়ে উঠবে। তাই জনস্বার্থে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork