1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ কোটি টাকার পাজেরো জব্দ, গ্রেপ্তার ১

অন্ধকার দূর করে উন্নয়নের আলো ছড়াতে বিদ্যুতের দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি:

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৮৫ Time View

অন্ধকার দূর করে উন্নয়নের আলো ছড়াতে বিদ্যুতের দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবিতে মোমবাতি প্রজ্বলন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অযোধ্যা বাজারে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বেলছড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মো. সালা উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. সালা উদ্দিন বলেন, “অযোধ্যা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যুতের অভাবে কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই এলাকার মানুষ পিছিয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে বিদ্যুৎ উন্নয়ন ও আধুনিক জীবনের অন্যতম প্রধান উপাদান। শিক্ষার্থীদের পড়াশোনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিদ্যুতের বিকল্প নেই। তাই এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত অযোধ্যা এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবি জানাচ্ছি।”
এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল অদুদ ভূঁইয়ার সুদৃষ্টি কামনা করে অযোধ্যা এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork