1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ কোটি টাকার পাজেরো জব্দ, গ্রেপ্তার ১

রূপসদী দক্ষিণপাড়ায় জৈনউদ্দীন শাহ মোটরসাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬৬ Time View

রূপসদী দক্ষিণপাড়ায় জৈনউদ্দীন শাহ মোটরসাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণপাড়ায় জৈনউদ্দীন শাহ মোটরসাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জৈনউদ্দীন শাহ মাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তেজখালী একাদশ ও খাককান্দা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-১ গোলের ব্যবধানে খাককান্দাকে পরাজিত করে তেজখালী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামিম শিবলী, উপজেলা বিএনপির সদস্য হানিফ মিয়া মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রকিবুল ইসলাম, আবুল কাশেম ও মাহবুবুর আলম কাইয়ূম, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, দেলোয়ার হোসেন, উসমান মাঝিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork