ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম, পরিবর্তনের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলনের মো. রকিবুল ইসলাম। ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগান সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।


নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তৈরি করা পোস্টারে পরিবর্তনের বার্তা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন তিনি। স্থানীয় পর্যায়ে উন্নয়ন, জনসেবা ও মানুষের প্রত্যাশা পূরণের বিষয়গুলো সামনে রেখে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি।