দূর্গারামপুরে মরিয়ম বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর পৌর সভার দূর্গারামপুর (উত্তরপাড়া) থেকে মরিয়ম বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ মরিয়ম বেগমের পিতার নাম খেলু মিয়া। তিনি দূর্গারামপুর (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।
কোনো সহৃদয় ব্যক্তি মরিয়ম বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩৫৩৩০৮৪১৪
মরিয়ম বেগমকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।