বাঞ্ছারামপুর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির সভাপতি বিল্লাল, সম্পাদক জুয়েল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জুয়েল মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সদস্যদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্যসহ স্থানীয় দলিল লেখকরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার পাশাপাশি দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা, শৃঙ্খলা ও পেশাগত মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনকে ঘিরে সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় দলিল লেখকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।