বাঞ্ছারামপুরে শাহ সুফি মোহাম্মদ মুর্শিদ শাহ (রহ.)-এর ৪১তম বার্ষিক উরস

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের উলুকান্দি পাক দরবার শরীফে শাহ সুফি শাহেনশাহ দয়াল বাবা হযরত মোহাম্মদ মুর্শিদ শাহ (রহ.)-এর ৪১তম বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উরসে বাঞ্ছারামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বক্তারা আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। সভাপতিত্ব করেন আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা।

 


এ সময় দরবার শরীফের সেক্রেটারি সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ সালমা আক্তার, সহসভাপতি আল-আমিন সরকার (প্রধান) এবং বর্তমান দরবারের খাদেম মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মানুষের কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


  1. স্থানীয়রা জানান, উলুকান্দি পাক দরবার শরীফে শাহ সুফি হযরত মোহাম্মদ মুর্শিদ শাহ (রহ.)-এর বার্ষিক উরস দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর এ আয়োজনে বিভিন্ন এলাকার ভক্ত ও অনুসারীরা অংশ নেন।