বাঞ্ছারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে গোফনদী কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সোনারামপুর বাজারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় হাতে ব্যানার নিয়ে তারা গোফনদী কাটা বন্ধের দাবি জানান এবং নদী ও স্থানীয় পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, নদী বা জলাশয় থেকে মাটি কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের মানুষের বসতভিটা, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্থানীয় স্বার্থ বিবেচনায় নিয়ে গোফনদী কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
পরে আয়োজকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা অবিলম্বে গোফনদী কাটা বন্ধ এবং স্থানীয় জনগণের স্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে সোনারামপুর এলাকার বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।