বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে একটি হ’ত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের হেফাজত থেকে হ’ত্যাকাণ্ডের ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-২২, তারিখ ২৭ জুলাই ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়েরকৃত হ’ত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার হন:
মো. রাকিব আহমেদ (২৫), পিতা: জাহাঙ্গীর আলম, গ্রাম ও ওয়ার্ড: ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন, বাঞ্ছারামপুর।
মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (২৫), পিতা: মো. শিপন মিয়া, স্বামী: রাকিব আহমেদ, একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নিজ বাড়ি থেকে আট’ক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের একটি জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।