বাঞ্ছারামপুরের কৃতি সন্তান রোকসিন্দা ফারহানা যুগ্ম সচিব পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কৃতি সন্তান রোকসিন্দা ফারহানা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিতে বাঞ্ছারামপুরজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
রোকসিন্দা ফারহানার এই সাফল্যে বিশেষ করে তাঁর নিজ গ্রাম রূপসদীর বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাঞ্ছারামপুর উপজেলার জন্যও একটি গৌরবের বিষয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাঁর পদোন্নতি এলাকার নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
স্থানীয় বিশিষ্টজনরা বলেন, মেধা, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে রোকসিন্দা ফারহানা দীর্ঘ কর্মজীবনে নিজেকে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যুগ্ম সচিব পদে তাঁর পদোন্নতি সেই কর্মনিষ্ঠারই স্বীকৃতি।
রূপসদী গ্রামের এই কৃতী সন্তানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মজীবনের আরও সমৃদ্ধি কামনা করেছেন বাঞ্ছারামপুরবাসী। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজ এলাকা ও দেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।