হোমনা-তিতাসের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরীর মৃত্যুতে শোকবার্তার ঢল
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তার ঢল নামে। অনেকেই মরহুমার কর্মময় জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সেলিমা আহমেদ মেরী ছিলেন একজন জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। হোমনা-তিতাস অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারালো।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
স্থানীয় জনগণের মধ্যেও তাঁর মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে। অনেকেই তাঁর আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন।
মরহুমার মৃত্যুতে কুমিল্লা-২ আসনসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।