বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
Reporter Name
Update Time :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮৭
Time View
বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন ও ব্যবহৃত মোটরসাইকেল কেনাবেচা এবং পুরোনো বাইক পরিবর্তনের সুবিধা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’। শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা রোডে মেয়রের ব্রিজের উত্তর পাশে একতা মার্কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রো. নাহিদ হাসান জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী এখানে নতুন ও ব্যবহৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে পুরোনো মোটরসাইকেল পরিবর্তন বা এক্সচেঞ্জ করার ব্যবস্থাও রাখা হয়েছে। বৈধ কাগজপত্র যাচাই করে মোটরসাইকেল সরবরাহ এবং নির্ভরযোগ্য লেনদেন নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বস্ত বাইক কেনাবেচার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। এদিকে, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার আগ্রহী ক্রেতা ও বিক্রেতাদের পছন্দের মোটরসাইকেল কেনাবেচা কিংবা পুরোনো বাইক পরিবর্তনের জন্য ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’তে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ঠিকানা: মেয়রের ব্রিজের উত্তর পাশে, একতা মার্কেট, উপজেলা রোড, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
Leave a Reply