1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে সংবর্ধনা, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ার ঘোষণা বাঞ্ছারামপুরের মেয়ে কুবি শিক্ষার্থী ফারজানার রহস্যজনক মৃত্যু, ভালোবাসার বিয়ে ও নির্যাতনের অভিযোগ— নারায়ণগঞ্জ পুলিশ হেফাজতে স্বামী জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান  বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট, কাঁসার পাতিল সহ চুরি প্রায় দেড় লাখ টাকার মালামাল রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ওসমান মাঝির; দাবি নিরপেক্ষ তদন্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মহিউদ্দিন ভাসানী, চাইলেন দোয়া ও সমর্থন ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম, পরিবর্তনের প্রত্যাশা

ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ Time View

ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আল-আমিনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরলহনিয়া গ্রামের পশ্চিমপাড়ায় মো. আল-আমিনের নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আল-আমিন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সাহেব, সিদ্দিক মেম্বার, আবদুল হামিদ বেপারি, মোহাম্মদ জুলহাস, মনির মোল্লা, মোহাম্মদ কাদির, জহির ও দবিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে মো. আল-আমিন ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং নাগরিক সেবা সহজলভ্য করার মাধ্যমে ফরদাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork