
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসার বি’রোধকে কেন্দ্র করে হা’তাহাতির ঘটনার পর মো. মকবুল হোসেন ও রুবেল নি’খোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মকবুলের পরিবারের পক্ষ থেকে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর ড্রেজার ব্যবসা নিয়ে বি’রোধের জেরে মকবুল হোসেনের সঙ্গে ফতেপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে অবিদ মিয়া হা’তাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে রুবেল, সাজু, নাসির, মনির ও অবিদ উপস্থিত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দাবি, হা’তাহাতির ঘটনার পর মকবুল হোসেন নি’খোঁজ হন। পরে ঘটনার তদন্তের জন্য পুলিশ রুবেলসহ সংশ্লিষ্ট কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়ার পর থেকে রুবেলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।
এ ঘটনায় সাজু, নাসির, মনির ও অবিদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় জিডি করা হয়েছে।
নি’খোঁজ মকবুল হোসেনের বড় ভাই বাবুল মেম্বার বলেন, “আমরা আমার ভাইকে ফেরত চাই। যারা আমার ভাইকে গু’ম করেছে, তাদের বিচার চাই।”
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাজু,নাসির ও অবিদ কে আটক করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে মকবুল হোসেন ও রুবেলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply