1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে সংবর্ধনা, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ার ঘোষণা বাঞ্ছারামপুরের মেয়ে কুবি শিক্ষার্থী ফারজানার রহস্যজনক মৃত্যু, ভালোবাসার বিয়ে ও নির্যাতনের অভিযোগ— নারায়ণগঞ্জ পুলিশ হেফাজতে স্বামী জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান  বাঞ্ছারামপুরে ‘নাহিদ বাইক এক্সচেঞ্জ গ্যালারী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ফরদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল-আমিনের উঠান বৈঠক রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট, কাঁসার পাতিল সহ চুরি প্রায় দেড় লাখ টাকার মালামাল রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ওসমান মাঝির; দাবি নিরপেক্ষ তদন্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মহিউদ্দিন ভাসানী, চাইলেন দোয়া ও সমর্থন ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম, পরিবর্তনের প্রত্যাশা

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮৮ Time View

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের ২২/১ তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন অর্থবিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম বিগত মাসিক সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মহাসচিব মো. শোয়েব রহমানকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে পদোন্নতির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্বাহী পরিষদের একক সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ঈশিতা হাসানকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া সভায় আবুল কেরামত জুনায়েদকে যুগ্ম মহাসচিব এবং মো. জাহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি এক মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আব্দুল কুদ্দুস ঢালীকে আহ্বায়ক, মো. দুলাল হোসেনকে সদস্য সচিব এবং অন্যান্য সদস্য হিসেবে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।
সভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, এইচ এম দুলাল, সৈয়দ ওমর ফারুক, আশরাফুল ইসলাম রঞ্জু, ঈশিতা হাসান, যুগ্ম মহাসচিব শওকত আলী ও হাসান আলী, অর্থবিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন, ঢাকা বিভাগীয় সভাপতি মো. সোহাগ ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরাফাত ইয়াসিন, সহদপ্তর সম্পাদক মো. ছায়েদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক গোলাম রাব্বানী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন, সহমহিলা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহপ্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক সিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলার সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাকিন ফারুকী, ঢাকা বিভাগীয় সহসভাপতি ফাতেমা আক্তারসহ ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork