1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Selimmiahnews24@gmail.com : dainikpollyprokash :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাবা-মায়ের সুনাম ধরে রাখল মেয়ে, এসএসসিতে গোল্ডেন A+ ঐশী উৎসকে অবহেলা করলে পতন অনিবার্য রূপসদী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী, রাজনীতি-সমাজসেবায় সক্রিয় দেলোয়ার হোসেন, বাড়ছে আলোচনা জুলাই আন্দোলনে আহত দুই যুবকের পাশে উপজেলা প্রশাসন: একজন পেলেন নতুন ঘর, আরেকজন অটোরিকশা বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মেঘনা নদীতে নি’খোঁজ ব্যক্তির ম’রদেহ উদ্ধার, স্বজনের খোঁজে পুলিশ বাঞ্ছারামপুরে খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত বাঞ্ছারামপুর মডেল থানার হ’ত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রতিবাদ বিবৃতি: সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে মসজিদে জাল টাকা দান করতে গিয়ে আটক, উদ্ধার ৭টি ৫০০ টাকার জাল নোট

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৮ Time View

গাজীপুরে মসজিদে জাল টাকা দান করতে গিয়ে আটক, উদ্ধার ৭টি ৫০০ টাকার জাল নোট

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বোর্ড বাজার এলাকার একটি মসজিদে জাল টাকা দান করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৭টি জাল নোট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মসজিদে ২০০ টাকা দান করার উদ্দেশ্যে ৫০০ টাকার দুটি নোট দেন এবং বাকি ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা করেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে মসজিদ কর্তৃপক্ষ যাচাই করে সেগুলো জাল বলে শনাক্ত করেন।
পরে উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি জাল নোট পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৫০০ টাকার ৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে জাল নোটের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork