নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে গলা কে*টে হ*ত্যা, ৫ ঘণ্টার ব্যবধানে ঘা*তক স্বামী গ্রেপ্তার
Reporter Name
-
Update Time :
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
-
২৬
Time View

- নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে গলা কে*টে হ*ত্যা, ৫ ঘণ্টার ব্যবধানে ঘা*তক স্বামী গ্রেপ্তার
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হ*ত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী মো. জনি (৪০)-কে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এ হ*ত্যাকা*ণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাথী বেগম (৩৮) দুই সন্তানের জননী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার মিরপুর মুসলিম ক্যাম্প এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে জনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তিনি স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
নি*হতের ভাই ইমরান হোসেন জানান, বোনের সংসার টিকিয়ে রাখতে ২০২৪ সালে তিনি প্রায় চার লাখ টাকা ব্যয়ে জনির পৈত্রিক এলাকায় একটি আধাপাকা বাড়ি নির্মাণ করে দেন। পরে ওই বাড়ি ভাড়া দিয়ে দম্পতি বন্দরের কলাবাগ সরদারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিন্তু তাতেও পারিবারিক অশান্তির অবসান হয়নি।
বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জনি ধারালো অ*স্ত্র দিয়ে সাথী বেগমের গলা কেটে হ*ত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে হ*ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply