প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৭:০৮ এ.এম
ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ বাহা উদ্দিন বাহার, বাবার সুনাম ধরে রাখার প্রত্যয়

ছয়ফুল্লাকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ বাহা উদ্দিন বাহার, বাবার সুনাম ধরে রাখার প্রত্যয়
বিশেষ প্রতিনিধি, বাঞ্ছারামপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক হাজী মোহাম্মদ বাহা উদ্দিন বাহার। তাঁর বাবা মরহুম আবদুল বাতেন চেয়ারম্যানের সুনাম, সততা ও জনসেবার ঐতিহ্য ধরে রেখে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন বাহা উদ্দিন বাহার।
হাজী মোহাম্মদ বাহা উদ্দিন বাহার শরীফপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল বাতেনের ছেলে। স্থানীয়দের কাছে তাঁর বাবা জনসেবামূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তার জন্য পরিচিত ছিলেন। বাবার সেই আদর্শ ও সুনামকে ধারণ করে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চান বাহার।
বাহারের সমর্থকদের মতে, রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ততার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
বাহার মনে করেন, এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন। বাবার রেখে যাওয়া সুনাম অক্ষুণ্ন রেখে মানুষের আস্থা অর্জনই তাঁর অন্যতম লক্ষ্য।
আলোচনা সভায় খড়সু মিয়া মাস্টারের সঞ্চালনায় এবং মোহাম্মদ ফরিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপস্থিত অতিথিরা। এ সময় আবুল কাসেম সদাগর, মহিউদ্দিন মিয়া, সাদ্দাম হোসেন, সোহেল রানা, বিল্লাল হোসেন, জুজু মিয়া ও রহিম মিয়াসহ শরীফপুর ও ফতেপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬