
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় এক হাজার ৮ শত পিস ইয়াবাসহ সুমন আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ শুক্রবার (৯ অক্টবর) দুপুরে সুমন সুমন আলী গ্রেফতার হয় পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে বেনাপোলগামী একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তার সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার হোসেন আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি বিলাসবহুল এসি বাসে মাদক বহনের খবর পায় ভাঙ্গা থানা পুলিশ।
পরে ভাঙ্গা থানার এস,আই মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বগাইল টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেট্রো-ব-১২-৪৬১৫ নম্বরের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তল্লাশি চালিয়ে সুমন আলীকে ১৮০০ পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
এব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার সুমন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।